ধাপ ৩: Midjourney বা Leonardo AI, গুগল এআই স্টুডিও বা Grok দিয়ে বইয়ের ছবি তৈরি করা!
বইয়ের আসল আকর্ষণ হলো তার ছবি। Midjourney (একটি পেইড টুল) বা গুগল এআই স্টুডিও বা Grok (ফ্রি) ব্যবহার করে আপনি প্রফেশনাল মানের ছবি তৈরি করতে পারবেন।
ধাপ ৩.১: মূল চরিত্রের ডিজাইন ফাইনাল করা:
বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি ছবিতে যেন মূল চরিত্রটিকে দেখতে একই রকম লাগে। তাই প্রথমে আপনার মূল চরিত্রের একটি স্থির ডিজাইন তৈরি করুন।
উদাহরণ প্রম্পট: a cute 5-year-old boy with black hair and big curious eyes, wearing blue magic pajamas, in a beautiful cartoon style, simple background, full body view --style raw
ধাপ ৩.২: প্রতি পৃষ্ঠার জন্য ছবির প্রম্পট তৈরি:
এবার আপনার লেখা গল্পটি ChatGPT-কে দিয়ে বলুন প্রতিটি পৃষ্ঠার ওপর ভিত্তি করে Midjourney-এর জন্য ছবির প্রম্পট তৈরি করে দিতে।
ChatGPT-কে বলুন: "আমার লেখা ম্যাজিক পাজামার গল্পটির প্রতিটি পৃষ্ঠার জন্য Midjourney-তে ব্যবহার করার মতো ছবির প্রম্পট তৈরি করে দাও। প্রতিটি প্রম্পটে যেন মূল চরিত্রের বর্ণনা (৫ বছর বয়সী ছেলে, কালো চুল, নীল পাজামা) এবং ছবির স্টাইল (cute cartoon style) একই থাকে।"
অথবা ইংরেজিতে দিতে চাইলেঃ
"Create image prompts for each page of my magic pajama story, to be used in MidJourney. Every prompt should include the main character’s description (a 5-year-old boy, black hair, wearing blue pajamas) and keep the same illustration style (cute cartoon style)."
ধাপ ৩.৩: ছবি জেনারেট ও সেভ করা:
ChatGPT-এর দেওয়া প্রম্পটগুলো Midjourney-তে পেস্ট করে ছবি তৈরি করুন। প্রয়োজনীয় পরিবর্তন করে আপনার পছন্দের ছবিটি Save করুন।
- Reply
ধাপ ২: ChatGPT দিয়ে বইয়ের গল্প লেখা!
আপনার বইয়ের আইডিয়াটি মাথায় রেখে একটি পূর্ণাঙ্গ গল্প লেখার পালা। এর জন্য ChatGPT একটি অসাধারণ টুল হতে পারে। পাশাপাশি আপনি গুগল এআই স্টুডিও বা অন্যান্য টুলও ইউজ করতে পারেন।
ধাপ ২.১: সঠিক প্রম্পট তৈরি করা:
আপনি ChatGPT-কে যত বিস্তারিতভাবে নির্দেশ দেবেন, ফলাফল তত ভালো আসবে। আপনার প্রম্পটে এই বিষয়গুলো উল্লেখ করুন:
- শিশুর নাম: Placeholder হিসেবে [শিশুর নাম] ব্যবহার করুন।
- বয়স ও লিঙ্গ: যেমন, "গল্পের নায়ক হবে ৫ বছর বয়সী একটি ছেলে।"
- গল্পের বিষয়: আপনার বাছাই করা আইডিয়াটি বিস্তারিত বলুন।
- পৃষ্ঠার সংখ্যা: সাধারণত প্রিন্ট বইয়ের জন্য ২৪ পৃষ্ঠা আদর্শ।
- লেখার ধরণ: প্রতিটি পৃষ্ঠায় ২-৪ লাইনের সহজ ও সরল বাক্য থাকবে।
ধাপ ২.২: একটি আদর্শ প্রম্পটের উদাহরণ:
এই প্রম্পটটি কপি করে ChatGPT-তে ব্যবহার করতে পারেন:
English Version of the prompt:
"Write a 24-page bedtime story for children. The main character will be [child's name], who is 5 years old. The story should be about their magic pajamas, which let them have fun and exciting dreams whenever they go to sleep. Use very simple, child-friendly language. Each page should have no more than 2–4 lines of text."
বাংলা ভার্সনঃ
"আমার জন্য একটি ২৪ পৃষ্ঠার শিশুদের ঘুমের সময়ের গল্প লেখো। গল্পের মূল চরিত্র হবে [শিশুর নাম], যার বয়স ৫ বছর। গল্পটি হবে তার একটি ম্যাজিক পাজামা নিয়ে, যা পরলে সে ঘুমের দেশে মজার মজার স্বপ্ন দেখে। গল্পটি খুব সহজ ভাষায় লেখা থাকবে এবং প্রতিটি পৃষ্ঠার জন্য যেন ২-৪ লাইনের বেশি লেখা না থাকে।"
ধাপ ২.৩: গল্পটি পরিমার্জন করা:
ChatGPT যে গল্পটি দেবে, সেটি ভালোভাবে পড়ুন। যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, তবে তাকে আবার বলুন। যেমন: "গল্পের ৭ নম্বর পৃষ্ঠাটি আরেকটু মজার করে লেখো।"
- Reply
ধাপ ১: বইয়ের আইডিয়া এবং টার্গেট অডিয়েন্স ঠিক করা!
যেকোনো সফল প্রজেক্টের শুরু হয় একটি ভালো পরিকল্পনা দিয়ে। আপনার বইয়ের ভিত্তিও তৈরি হবে একটি চমৎকার আইডিয়ার ওপর।
কী ধরনের গল্প বানাবেন?
শিশুরা কল্পনাপ্রবণ হয়। তাই এমন বিষয় বাছুন যা তাদের কল্পনাকে উস্কে দেয়।
কিছু জনপ্রিয় ক্যাটাগরি হলো:
- অ্যাডভেঞ্চার বা ম্যাজিক: একটি শিশু তার ম্যাজিক খেলনা নিয়ে অভিযানে যাচ্ছে বা তার একটি বিশেষ ক্ষমতা রয়েছে।
- শিক্ষা বিষয়ক: সংখ্যার জগৎ, বর্ণমালার রাজ্য বা বিভিন্ন পশু-পাখির সঙ্গে পরিচিত হওয়ার গল্প।
- জীবনের শিক্ষা: শেয়ারিং, বন্ধুত্ব বা সাহসিকতার মতো বিষয় নিয়ে সহজ গল্প।
- ঘুমের সময়ের গল্প (Bedtime Stories): শান্ত ও স্নিগ্ধ গল্প যা শিশুকে ঘুমাতে সাহায্য করে।
কীভাবে আইডিয়া খুঁজবেন?
Amazon বা অন্য কোনো অনলাইন বইয়ের দোকানে বেস্ট-সেলিং শিশুদের বইগুলো দেখুন। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে, বাবা-মায়েরা কী ধরনের বই বেশি কিনছেন।
টার্গেট বয়স:
সাধারণত ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য এই বইগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়। কারণ এই বয়সে শিশুরা নিজের নাম গল্পে শুনতে বা দেখতে খুব ভালোবাসে।
অ্যাকশন স্টেপ: আপনার প্রথম বইয়ের জন্য একটি বিষয় বেছে নিন। যেমন: "একটি শিশুর তার পোষা প্রাণীটির সাথে মহাকাশে অ্যাডভেঞ্চারের গল্প।"
- Reply
ধাপ ৪: Canva-তে বই ডিজাইন এবং লেআউট করা!
এখন লেখা এবং ছবিকে একত্রিত করে বইয়ের রূপ দেওয়ার পালা। এর জন্য Canva একটি চমৎকার এবং সহজ টুল (এর ফ্রি ভার্সনই যথেষ্ট)।
ধাপ ৪.১: সঠিক মাপ নির্বাচন:
Canva-তে একটি নতুন ডিজাইন শুরু করুন। "Custom Size" অপশনে গিয়ে বইয়ের মাপ দিন। সাধারণত 8.5 x 8.5 inch (স্কয়ার সাইজ) শিশুদের বইয়ের জন্য খুব জনপ্রিয়।
ধাপ ৪.২: ছবি ও লেখা যোগ করা:
প্রতিটি পৃষ্ঠায় Midjourney থেকে তৈরি করা একটি করে ছবি আপলোড করে বসান। এরপর ChatGPT থেকে পাওয়া গল্পের লেখা কপি করে ছবির পাশে বা উপরে একটি টেক্সট বক্স নিয়ে তাতে পেস্ট করুন।
ধাপ ৪.৩: ফন্ট এবং ডিজাইন:
- শিশুদের জন্য সহজে পড়া যায় এমন Child-Friendly Font ব্যবহার করুন।
- লেখার সাইজ যথেষ্ট বড় রাখুন।
- যদি কোনো রঙিন ছবির ওপর লেখা বসাতে হয়, তবে লেখার নিচে একটি হালকা রঙের semi-transparent shape যোগ করুন, যাতে লেখাটি স্পষ্ট বোঝা যায়।
ধাপ ৪.৪: ফাইল ডাউনলোড:
ডিজাইন সম্পন্ন হলে, ফাইলটি PDF Print ফরম্যাটে ডাউনলোড করুন। এটি প্রিন্টিংয়ের জন্য সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করবে।
- Reply
ধাপ ৬: বই বিক্রি এবং ডেলিভারি!
আপনার বই এখন প্রস্তুত। এখন এটি বিক্রি করার পালা। দুটি জনপ্রিয় উপায় আছে:
- অপশন ১: প্রিন্ট-অন-ডিমান্ড (Print-on-Demand):
এটি সবচেয়ে সুবিধাজনক উপায়। এখানে আপনাকে নিজের কাছে বই স্টক করতে হবে না।
কীভাবে কাজ করে:
Amazon KDP বা Lulu Direct-এর মতো প্ল্যাটফর্মে আপনার ডিজাইন করা PDF ফাইলটি আপলোড করুন। যখনই কোনো ক্রেতা অর্ডার করবে, ওই কোম্পানি বইটি প্রিন্ট করে, প্যাকেজিং করে সরাসরি ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেবে। লাভের একটি অংশ আপনি পাবেন।
সুবিধা: কোনো ইনভেস্টমেন্ট বা ডেলিভারির ঝামেলা নেই।
- অপশন ২: ডিজিটাল ডাউনলোড (PDF ভার্সন):
এটি সবচেয়ে সহজ এবং দ্রুত উপায়।
কীভাবে কাজ করে: আপনি ক্রেতার কাছ থেকে শিশুর নাম নিয়ে বইটি পার্সোনালাইজ করে একটি হাই-কোয়ালিটি PDF ফাইল হিসেবে তার ইমেলে পাঠিয়ে দেবেন।
সুবিধা: কোনো প্রিন্টিং খরচ নেই, তাই লাভের পরিমাণ বেশি।
নতুনদের জন্য এটি দিয়ে শুরু করা খুব সহজ।
- Reply
ধাপ ৫: প্রি-লঞ্চ পেজ তৈরি করা (মার্কেটিং-এর প্রথম ধাপ)!
আপনার বই পাবলিশ করার আগেই আগ্রহী ক্রেতাদের একটি তালিকা তৈরি করা বুদ্ধিমানের কাজ।
কেন এটি জরুরি?
লঞ্চের দিন আপনার হাতে যদি একটি আগ্রহী ক্রেতার তালিকা থাকে, তাহলে প্রথম দিনেই ভালো বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
কীভাবে করবেন?
- Omnisend বা Mailchimp-এর মতো টুল ব্যবহার করে একটি ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করুন।
- পেজটিতে আপনার বইয়ের একটি আকর্ষণীয় কভার ছবি দিন।
- বইটি সম্পর্কে ছোট্ট একটি বর্ণনা দিন।
- একটি ইমেল সাবস্ক্রিপশন বক্স রাখুন এবং লিখুন: "বইটি প্রকাশিত হলে সবার আগে জানতে আপনার ইমেল দিন।"
প্রচার বা মার্কেটিংঃ
এই ল্যান্ডিং পেজের লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এবং বিভিন্ন প্যারেন্টিং গ্রুপে (গ্রুপের নিয়ম মেনে) শেয়ার করুন। এসইও এর ব্যাসিকটা জেনে নিন যেটা আপনার ল্যান্ডিং পেইজের সার্চ মার্কেটিং এ লঙ টার্মে কাজে লাগবে। NShamimPRO টা দেখতে পারেন এসইও শেখার জন্যে।
- Reply
এই প্রক্রিয়াটি প্রথমে কিছুটা জটিল মনে হলেও, প্রতিটি ধাপ অনুসরণ করলে আপনিও পারবেন। ডিজিটাল ডাউনলোড (PDF) দিয়ে শুরু করে মার্কেট যাচাই করুন।
যখন আপনার বইয়ের চাহিদা বাড়বে, তখন প্রিন্ট-অন-ডিমান্ড সার্ভিসের মাধ্যমে আপনার ব্যবসাকে আরও বড় করতে পারেন। আমাদের এআই চ্যাম্পিয়ন কোর্সে (https://aiinbangla.com/courses/ai-champions) এ এই বিষয়ে নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি। চ্যাক ড্যাট আউট!
আপনার ক্রিয়েটিভ যাত্রার জন্য শুভকামনা!
লেখাটি সেইভ + শেয়ার করে রাখুন, যখন শুরু করবেন - কাজে লাগবে!

AIINBANGLA.COM
AI Champions - এআই চ্যাম্পিয়ন্স - AI in Bangla | এআই শিখুন বাংলায় AI Champions কোর্সে
AI Champions - এআই চ্যাম্পিয়ন্স - AI in Bangla | এআই শিখুন বাংলায় AI Champions কোর্সে
- Reply
Alhamdulillah 
JajajkAllah Khairan 
Assalamuwalikum Bhai,
Ebook making er Jonno Koita youtuber k follow korbo please suggestions korle Valo hoto..
Also request for below topic:
FB Ads Campaign - er effective guide line.
Sales funnel/Marketing funnel - Guide line
Highly request for those topic.
- Reply
- Edited
Khayrul Islam
যদি এটা একটা ছোট করে ধাপে ধাপে ভিডিও করে দিতেন তাহলে অনেক ভালো হতো ছোট করে একটা বই বানিয়ে একটা ভিডিও করে দেন প্লিজ
- Reply
Mehedi Hasan
আসসালামু আলাইকুম।
ভাই AI ব্যবহার করে Professional CV কীভাবে বানাবো??
No comments:
Post a Comment